দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমানে কোনো ধরনের আলোচনায় ফেরার পরিকল্পনা নেই বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে দেশটি যুক্তরাষ্ট্রের হামলার জবাব ‘দৃঢ়ভাবে’ দিয়ে যাবে বলেও ঘোষণা দিয়েছে তেহরান।
বুধবার তেহরানে আয়াতুল্লাহ আলি খামেনির জামাতার স্মরণসভায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।
তিনি বলেন, ‘এই মুহূর্তে আমাদের আলোচনার কোনো পরিকল্পনা নেই। আমরা দেশের প্রতিরক্ষার দিকেই মনোযোগ দিচ্ছি।’
বাঘাই আরও বলেন, যুক্তরাষ্ট্র যদি তার অঙ্গীকার ভঙ্গ করে, তাহলে ইরানও কোনো চুক্তি মেনে চলবে না।
তার ভাষায়, ‘এটি আমাদের নীতিগত অবস্থান এবং আমরা তা অনুসরণ করে যাব। আমাদের বিশ্বাস, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার শুরু থেকেই যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি উপেক্ষা করেছে।’
এদিকে, বাঘাইয়ের বক্তব্য প্রকাশের কিছুক্ষণ পরই আধা-সরকারি বার্তা সংস্থা মেহর জানায়, হরমুজ প্রণালির কাছে অবস্থিত ইরানের হেঙ্গাম দ্বীপে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।
সূত্র: সিএনএন
/অ